রাজধানীর পল্লবী থেকে আবদুল লতিফ হাওলাদার নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে লতিফের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, লতিফ পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের টব্লক এলাকায় একটি বস্তিতে থাকতেন। রাত সাড়ে ৩টায় তিনি বাসা থেকে রিকশা নিয়ে বের হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম নিউজবাংলাকে বলেন, রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে লতিফকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লতিফ যে অটোরিকশাটি চালাতেন, সেটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।
মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, অটোরিকশা ছিনতাই করতে লতিফকে দুর্বৃত্তরা খুন করেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ অভিযান শুরু করেছে।
ময়নাতদন্তের জন্য লতিফের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
http://dlvr.it/SVjH5F


0 Comments