Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দারাজে রিয়েলমির স্টাইলিশ নারজো ৫০এ প্রাইম

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে স্টাইলিশ নারজো ৫০এ প্রাইম হ্যান্ডসেট। ৮.১ মিমি আল্ট্রা স্লিম কেভলার স্পিড টেক্সচার ডিজাইনের ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোনটি পাওয়া যাবে শুধু দারাজে। ৫০ মেগাপিক্সেলের ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরার ডিভাইসটি পাওয়া যাবে ১৬ হাজার ৯৯৯ টাকায়। ফ্ল্যাশ ব্লু ও ফ্ল্যাশ ব্ল্যাক এই দুইটি রঙে পাওয়া যাবে ফোনটি। এই সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়ার পাশাপাশি দীর্ঘ স্থায়িত্ব নিশ্চিত করবে বলে দাবি করেছে রিয়েলমি। রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। গ্রাহকরা রোববার বেলা ১২টায় বিশেষ অফারে ১৫ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে দারাজে। ফোনটি কেনার জন্য দারাজে এই লিঙ্কে যেতে হবে। ৮.১ মিমি আল্ট্রা স্লিম, ১৯২.৫ গ্রাম আল্ট্রা-লাইট বডি এবং কেভলার স্পিড টেক্সচার ডিজাইনের নারজো ৫০এ প্রাইম এই দামের মধ্যে সবচেয়ে পাতলা ও হালকা ডিভাইস বলে জানিয়েছে রিয়েলমি। ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের সঙ্গে রয়েছে শক্তিশালী অক্টা-কোর ১২ ন্যানোমিটার প্রসেসর। ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি, যা টানা ১৭ দশমিক ২ ঘণ্টা ইউটিউবে কনটেন্ট দেখতে পারবেন কিংবা টানা ৮ দশমিক ১ ঘণ্টা গেইমিং করতে পারবেন। ফোনটির ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে নারজো ৫০এ প্রাইম; তাই দ্রুতই চার্জ করা যাবে। থাকছে আলট্রা ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১ টেরাবাইট পর্যন্ত মেমরি এক্সপানশন সুবিধা।
http://dlvr.it/STDSRx

Post a Comment

0 Comments