Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

খুলনার রূপসায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার টিএসবি ইউনিয়নের গিলাতলা গ্রামে একটি গাছ থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাপস পালের মরদেহ উদ্ধার করে পুলিশ। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ৪০ বছর বয়সী তাপস পাল গিলাতলা গ্রামের গোপাল চন্দ্র পালের ছেলে। ওসি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও জমিতে পানের বরজে কাজের উদ্দেশ্যে বের হন তাপস। বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে গিয়ে দেখেন বাড়ির পাশের একটি বাগানের কড়ই গাছে ঝুলছে মরদেহ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের বরাতে ওসি বলেন, তাপস পাল দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
http://dlvr.it/STBnzM

Post a Comment

0 Comments