Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গোপনকক্ষে সিসি ক্যামেরা নিয়ে প্রশ্ন তথ্যমন্ত্রীর

ভোটের গোপনকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সচিবালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন। মন্ত্রী বলেন, গোপনকক্ষ গোপনকক্ষই। সেখানে মানুষ গোপনে ভোট দেবে, কিন্তু সেখানে যদি ক্যামেরা লাগানো হয়, তাহলে তো সেটা গোপন থাকে না। এটা সাধারণ মানুষ ও আইনজ্ঞদের অভিমত। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি এটা দেখে ও অন্যদের দেখায়, তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। সিসি ক্যামেরা লাগানো যেতে পারে, কিন্তু গোপনকক্ষে সিসিটিভি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এতে ভোটারের ভোটার হিসেবে অধিকার লঙ্ঘন হয় বলে আইনজ্ঞরা বলছেন। আমি বলছি না; আইনজ্ঞরা বলছেন। এটি সবার অভিমত। তিনি বলেন, সিসি ক্যামেরা থাকতে পারে, তবে কে কোথায় ভোট দিচ্ছে সেটা দেখলে কি সেটা গোপন থাকল? বিস্তারিত আসছে
http://dlvr.it/SbL4gy

Post a Comment

0 Comments