হালকা জ্বর, কাশি ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি ভারতের তামিলের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। এ নিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার রাতে অভিনেতাকে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতালটির পরিচালক ডা. আর বি সুদাগর সিং জানিয়েছেন, কমল হাসান সুস্থ হয়ে উঠছেন এবং দুএক দিনের মধ্যে তাকে ছেড়ে দেয়া হবে। Tamil Nadu | Actor and Makkal Needhi Maiam chief Kamal Haasan is recovering well and will be discharged in a day or two: Sri Ramachandra Hospital, ChennaiHe was admitted to the hospital with mild fever, cough cold, yesterday. pic.twitter.com/ftTstFZlJu ANI (@ANI) November 24, 2022 গত জুনে মুক্তি পেয়েছিল কমল হাসানের অভিনীত সিনেমা বিক্রম। বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। এদিকে তার হাতে রয়েছে বড় বড় বেশ কয়েকটি প্রজেক্ট। এর মধ্যে রয়েছে নির্মাতা মণিরত্নমের কেএইচ টু থ্রি ফোর ও এস শঙ্করের ইন্ডিয়ান টু।
http://dlvr.it/SdJ39F