Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জাবিতে ‘প্রজাপতি মেলা’ এবার ২ ডিসেম্বর

উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি- এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রজাপতি মেলা-২০২২। বুধবার মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রতি বছরের মতো এবারও মেলায় থাকবে প্রজাপতি প্রদর্শন, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানোসহ নানা আয়োজন। বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য তরুপল্লব সংগঠনকে এবার বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২২ দেয়া হবে। আর বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড দেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাসকে। ২০১০ সাল থেকে প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
http://dlvr.it/Sdc4bb

Post a Comment

0 Comments