বিশ্বকাপের গ্রুপ-এফ এর প্রথম খেলায় মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও মরক্কো। গতবারের রানার্স আপদের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি মরক্কো। কোনো গোল ছাড়াই শেষ হয়েছে প্রথম ৪৫ মিনিটের খেলা।
দুই দলই শুরু থেকে সতর্কভাবে খেলতে থাকে। গোল করার চেয়ে রক্ষণের দিকে মনোযোগী ছিল তারা।
ফলে, উল্লেখযোগ্য কোনো আক্রমণ দেখা যায়নি। বল দখলের লড়াই মূলত হয়েছে মাঝমাঠে।
বিরতির আগে একটিই পরিষ্কার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বোর্না সোসার করা ক্রসে পা ছোঁয়ান বক্সে থাকা ক্রোয়াট ফরোয়ার্ড নিকোলা ভ্লাসিচ।
মরক্কোর গোলকিপার একেবারে কাছে থেকে তার শট রুখে দিয়ে দলকে নিরাপদ রাখেন। এরপরের মিনিটে লুকা মডরিচের ক্রসে ভ্লাসিচ ভলি করলে সেটি ক্লিয়ার করেন মরক্কোর রোমান সাইস।
গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। বলের পজেশনে বেশ খানিকটা এগিয়ে ছিল ক্রোয়েশিয়া।
৫৯ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। মরক্কোর দখলে ছিল ৪১ শতাংশ বল।
http://dlvr.it/SdDxJF


0 Comments