Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সরকার কীভাবে যাবে ১০ ডিসেম্বর বলে দেয়া হবে: গয়েশ্বর

সরকার কোন পদ্ধতিতে পদত্যাগ করবে তা ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে বলে দেয়া হবে। সে অনুযায়ী সরকারকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণে ওই আলোচনার আয়োজন করে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন। গয়েশ্বর বলেন, আগামী ১০ তারিখ আমরা সরকারকে জানাব তারা কিভাবে পদত্যাগ করবে। আমরা যা কিছু করব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে করব। বিএনপি তো সর্বহারা পার্টি না বা আড়ালে আবডালে থাকা দল না যে গোপনে কিছু করবে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সুতরাং ১০ তারিখ আমাদের দেয়া ঘোষণা অনুযায়ী আপনারা পদত্যাগের প্রস্তুতি নেবেন। আর আমাদের প্রস্তুতি আপনাদের মোকাবেলা করা নয়, পরাস্ত করা। হয় পদত্যাগ করবেন, নয়তো পদত্যাগে বাধ্য করব। আপনাদেরকে পদত্যাগে বাধ্য করব ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেয়ার জন্য। মোট কথা, যারা দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে তাদের সরাতে হবে। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ. জেড. এম জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকী। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য সচিব জামিল আহমদ সিদ্দিকী।
http://dlvr.it/SdTzvw

Post a Comment

0 Comments