Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নওগাঁয় ৫ প্রতিষ্ঠান গুনল জরিমানা

নওগাঁয় বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ। জেলার ধামইরহাট উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, ভাই বোন হোটেল, মুন্নী চাঁদনী হোটেল, সততা স্টোর, হান্নান স্টোর এবং মন্ডল স্টোর। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন নিউজবাংলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে উপজেলার টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পটাশ সারের দাম নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম নেয়ায় সততা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ ছাড়াও অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে হান্নান স্টোরকে ৫ হাজার ও মন্ডল স্টোরকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ, নোংরা কাগজে খাবার পরিবেশন এবং খাবারে আয়োডিন ছাড়া লবণ ব্যবহারের অপরাধে ভাইবোন হোটেলকে ৫০০ টাকা ও মুন্নী চাঁদনী হোটেলকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। অভিযানে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনিছুর রহমান এবং ধামইরহাট থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
http://dlvr.it/Sd6bFh

Post a Comment

0 Comments