Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৫৫ কোম্পানি পাচ্ছে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড

পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর ২০২১ সালের গভর্ন্যান্স, ট্রান্সপারেসি ও পারফরম্যান্সের ভিত্তিতে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড দেবে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ (আইসিএমএবি)। আগামী ১ ডিসেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক আয়োজনের মাধ্যমে এ পুরস্কার দেয়া হবে। বিজয়নগরে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে সোমবার মিট দ্য প্রেসে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমএবির সভাপতি মামুনুর রশিদ, সাবেক সভাপতি ও বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ, ইনস্টিটিউটের সেক্রেটারি একেএম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আলী হায়দার চৌধুরী এবং সাফা উপদেষ্টা ও সাবেক সাফা প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন। বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ জানান, ১ ডিসেম্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি জসীম উদ্দীন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাবসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক দায়-দায়িত্ব প্রতিপালনের বিষয়ে বিচার বিশ্লেষণ করে প্রতিবছর বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড দেয়া হয়। ২০০৭ সাল থেকে ইনস্টিটিউট এই পুরস্কার দিয়ে আসছে। এবার ১৬৫টি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২৮টি মানদণ্ডের ভিত্তিতে ১৭ বিভাগে তিনটি করে (গোল্ডেন, সিলভার, ব্রোঞ্জ) মোট ৫৫ প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হবে। জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে ছিলেন বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ। আইসিএমএবি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাণাধীন পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার উন্নয়ন, নিয়ন্ত্রণ ও প্রসারের লক্ষ্যে দেশের সর্বোচ্চ ডিগ্রি প্রদান এবং এসব বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা। আইসিএমএবির সভাপতি মামুনুর রশিদ বলেন, আইসিএমএবি কর্পোরেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের প্রচারের জন্য প্রতি বছর দেশের যোগ্য কর্পোরেট সংস্থাগুলোকে পুরস্কৃত করে। এ অ্যাওয়ার্ড একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট, যা পুঁজিবাজারকে চাঙ্গা করতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
http://dlvr.it/SdThYR

Post a Comment

0 Comments