প্রকৃতির কোনো প্রকার ক্ষতি করে উন্নয়ন কাজ করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন।
সভা শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন প্রকৃতির ক্ষতি করা যাবে না। আজকে উপকূল নিয়ে একটি প্রকল্প এসেছিল। সেখানে তিনি বলেছেন, উপকূলের ক্ষতি করা যাবে না।
সরকারের নেয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নেও প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, খাদ্য সরবরাহ বাড়াতে হবে। পাশাপাশি খাদ্যের মান বাড়াতে হবে। এ ছাড়া খাদ্য সংরক্ষণে নতুন পদ্ধতি আনতে বলেছেন তিনি।
কমবে মূল্যস্ফীতি
সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, নভেম্বরে মূলস্ফীতি কমবে, ডিসেম্বরে কমবে, জানুয়ারিতে কমবে, ফেব্রুয়ারিতেও মূলস্ফীতি কমবে। তবে মার্চে গিয়ে মূলস্ফীতি কমার ধারা একটু কমে যেতে পারে।
এবার ফলন হচ্ছে বলেও জানান মন্ত্রী, যা দেশের জন্য আশীর্বাদ হতে পারে।
এম এ মান্নান বলেন, আমাদের আমন ধান হলুদ হয়ে এসছে। এবার ভাল ফসল হবে। সরবরাহ বাড়বে। দাম কমবে। এটা ভাল খবর।
সবজি উত্পাদন আগের তুলনায় ৬ গুণ বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে ফল উত্পাদন বেড়েছে। মুরগি, ডিম, দুধ মাংসের উত্পাদনও বড়েছে।
http://dlvr.it/Sd9dQg


0 Comments