Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কাশিমপুর কারাগারে জোড়া হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। চিকিৎসক ও তার গৃহপরিচারিকা হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই আসামির ফাঁসি বৃহস্পতিবার রাত ১০টা ১মিনিটে কার্যকর করা হয়। দন্ডিত ৪২ বছর বয়সী মো. আমিনুল ইসলাম নওগাঁর পত্নীতলা থানার আকবরপুর গ্রামের বাসিন্দা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার জানান, ২০০৫ সালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক ও ল্যাব এইডের মালিকের মেয়ে ডা. নাজনীন আক্তার ও তার গৃহপরিচারিকাকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় জোড়া হত্যার মামলা ছিল। বৃহস্পতিবার রাতে তার ফাঁসি কার্যকরের পরে কারা আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান, জেলা এডিএম হুমায়ুন কবির, এসিসি রেজুয়ান আহম্মেদ, সদর জোনের এসি ফাহিম আহমেদ।
http://dlvr.it/SjCLcx

Post a Comment

0 Comments