Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। যাত্রাবাড়ীর শনির আখড়ায় শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৭০ বছর বয়সী মারিয়া বেগম পুরান ঢাকার বংশাল থানাধীন আগা সাদেক রোড এলাকার বাসিন্দা। মারিয়াকে হাসপাতালে নিয়ে আসা জুলমত আলীসহ কয়েকজন পথচারী জানান, শুক্রবার রাতে শনির আখড়ার মেইন রোডে রাস্তা পারাপারে সময় একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধা রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের চিকিৎসক শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মারিয়াকে মৃত্যু বলে জানান। ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
http://dlvr.it/SkjtDT

Post a Comment

0 Comments