Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হাইওয়েতে পুলিশের সহযোগিতা পেতে চালু হলো ‘হ্যালো এইচপি অ্যাপ’

হাইওয়েতে যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো, সাহায্য পাওয়া, হাইওয়ে থানার নম্বরসহ বেশ কয়েকটি সেবা দিতে হ্যালো এইচপি অ্যাপ চালু হয়েছে। রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে রোববার দুপুরে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ অ্যাপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অ্যাপের বিষয়ে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান বলেন, হাইওয়েতে যেকোনো বিপদে মানুষ সহযোগিতার জন্য আমাদেরকে যেন জানাতে পারে তার জন্য হ্যালো এইচপি অ্যাপ চালু হচ্ছে। এর মাধ্যমে সড়কে কোনো বিপদে পড়লে আমাদেরকে জানাতে পারবে। তিনি আরও বলেন, ২০০৫ সালের ১১ জুন প্রতিষ্ঠিত হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। দেশের ৯ হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে ৩ হাজার কিলোমিটার মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ। অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। এই অ্যাপে যেসব সুবিধা পাওয়া যাবে: হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন: রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি। জরুরি সাহায্য বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়ন ভিত্তিক সকল সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর। মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সকল হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনসমূহের মোবাইল নম্বর।
http://dlvr.it/SqVRTX

Post a Comment

0 Comments