Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভাসানচরে রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর ভাসানচরে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভাসানচরে শনিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো ২৮ বছর বয়সী সাইফুল ইসলাম ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৩ নম্বর ক্লাস্টারের ইমান হোসাইনের ছেলে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্বৃত্তরা সাইফুলকে বেধড়ক পিটিয়ে ৫৫ নম্বর ক্লাস্টারের ১৬ নম্বর কক্ষের বারান্দার সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় রেখে যায়। খবর পেয়ে পুলিশ রোববার ভোরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাসানচর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালের দিকে সাইফুলের মৃত্যু হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। প্রাণ হারানো সাইফুলের নামে ভাসানচর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে। ওসি জানান, রোববার সন্ধ্যার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।
http://dlvr.it/SrYlMD

Post a Comment

0 Comments