Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঢাকাসহ ১০ জেলায় দাবদাহ

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ বা দাবদাহ। রাষ্ট্রীয় সংস্থাটি সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে। পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য স্থানে মাঝারি অবস্থায় রয়েছে। দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জানানো হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তাপপ্রবাহ বা দাবদাহের বিষয়ে জানানো হয়, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোণা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলা এবং রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা তথা মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
http://dlvr.it/SszFQN

Post a Comment

0 Comments