Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কবি নজরুল কলেজ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী বহিষ্কার

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় দল থেকে বহিষ্কার হয়েছেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাত নেতা-কর্মী। শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়। এ বিষয়ে মুজিবুল বাশার জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রাফি উজ সাকলাইন এবং তন্ময় হোসেন, রুদ্র দেব নাথ, মিঠু হোসেন, ফয়সাল মাহমুদ, আশিকুর রহমান আশিক ও আশরাফ পাটোয়ারীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মাঝে নেতৃত্ব নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। পরে কলেজ প্রাঙ্গণে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ছাত্র সংসদের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী উভয়ের ছবি ভাংচুর করা হয়। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি পক্ষের আবদুর রহমান, মিঠু, সানবির মাহমুদ ফয়সাল, মো. রাকিব ও বাপ্পী রয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পক্ষের রবিন, ইমন, সুহাস, শাহেদ, আশিক, মাছুম, সাকলাইন ও আনোয়ার আহত হন।
http://dlvr.it/SswPbj

Post a Comment

0 Comments