Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইসলামী ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ও বোরহান উদ্দিন আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মুহাম্মদ শাব্বির ও কাজী মো. রেজাউল করিম, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা।
http://dlvr.it/StjP5h

Post a Comment

0 Comments