Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এসেনশিয়াল ড্রাগসে ৪৭৭ কোটি টাকা লোপাট: দুদককে তদন্তের নির্দেশ

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) সরকারি অডিটে ৩২টি অনিয়মের মাধ্যমে ৪৭৭ কোটি টাকা লোপাটের ঘটনা স্বাধীনভাবে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন। আদালতে এসেনশিয়াল ড্রাগসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আব্দুন নূর দুলাল আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন দেখে আদালত স্বপ্রণোদিত হয়ে গত ১২ মার্চ একবার আদেশ দিয়েছিল। পত্রিকার সেই প্রতিবেদনে বলা হয়, এ এক সরকারি অর্থ লুটপাটের স্বর্গরাজ্য। ক্যান্টিন বন্ধ, কিন্তু ভর্তুকির বিল তোলা হয়েছে। কাঁচামালের তুলনায় ওষুধের উৎপাদন কম দেখিয়ে করা হয়েছে তছরুপ। এ ছাড়া বিধি লঙ্ঘন করে হয় টেন্ডার প্রদান ও বিনা বিজ্ঞপ্তির মাধ্যমে এডহক ভিত্তিতে নিয়োগ বাণিজ্য- এমন কোনো অনিয়ম নেই যা এখানে হয়নি। দেশের সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এটি। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সরকারি অডিটেই আর্থিক বড় দুর্নীতির চিত্র ওঠে এসেছে। গত ২০২০-২০২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে প্রতিষ্ঠানটিতে ৩২টি গুরুতর অনিয়মে সরকারি ৪৭৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৩৭৮ টাকার আর্থিক ক্ষতির বিষয়টি খবরে ওঠে এসেছে।
http://dlvr.it/St4nfT

Post a Comment

0 Comments