Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সিঙ্গাপুর প্রণালিতে প্রমোদতরি থেকে ‘ঝাঁপ দিয়ে’ ভারতীয় নারীর মৃত্যু

সমুদ্রপথে সিঙ্গাপুর যাওয়ার সময় প্রমোদতরি থেকে ঝাঁপ দিয়ে ভারতীয় এক নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এনডিটিভির বুধবারের প্রতিবেদনে বলা হয়, ৬৪ বছর বয়সী রিতা সাহানি তার স্বামী জ্যাকেশ সাহানির সঙ্গে স্পেকট্রাম অফ দ্য সিজ নামের প্রমোদতরিতে সিঙ্গাপুরে যাচ্ছিলেন। সোমবার সকালে তিনি নিখোঁজ হন। রিতার ছেলে অপূর্ব সাহানি সোমবার টুইটে বলেন, প্রমোদতরির কর্মীরা বলছেন, আমার মা সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, কিন্তু তার কোনো ফুটেজ তারা দেখাতে পারেননি। জাহাজ কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করেছে অভিযোগ করেন অপূর্ব। অপূর্ব জানান, তার মা সাঁতার জানেন না। তাকে খুঁজে বের করতে তিনি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও), পররাষ্ট্র মন্ত্রলায় ও সিঙ্গাপুরে ভারতীয় দূতাবাসের সাহায্য চেয়েছেন। পরবর্তী সময়ে অপূর্ব জানান, তার মায়ের মৃত্যু হয়েছে। অনেক চেষ্টার পর জাহাজ কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে রিতা সাহানিকে সোমবার সকালে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা যায়। নিখোঁজ রিতার মরদেহ উদ্ধারে সাগরে তল্লাশি চলছে। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানায়, রিতা সিঙ্গাপুর প্রণালিতে ঝাঁপ দিয়েছেন। এ ঘটনায় রিতার স্বামী জ্যাকেশকে জেরা করা হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
http://dlvr.it/St4jJz

Post a Comment

0 Comments