Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফেসবুকে নির্বাচনকেন্দ্রিক ‘নেতিবাচক’ কনটেন্ট চিহ্নিত করবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতিবাচক প্রতীয়মান হওয়া কনটেন্ট চিহ্নিত করে তা রিমুভ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার ফেসবুকের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানা। মূলত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ফেসবুক কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা ছিল, তবে সিইসির সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় দলটি পৌনে এক ঘণ্টা বৈঠক করে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বাধীন কর্মকর্তাদের সঙ্গে। বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ বলেন, আজকে আমরা ফেসবুকের একটা টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। মূলত ব্যাপারটা ছিল ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়, সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে দেবে, ব্লক করবে। মূলত এই ছিল মিটিংয়ের বিষয়টা। আজকের আলোচনাকে প্রাথমিক উল্লেখ করে ইসির এ কর্মকর্তা বলেন, পরবর্তীতে নির্বাচন কমিশনের একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে, তাদের (ফেসবুক কর্মকর্তা) সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কাছে যেটা নেগেটিভ প্রতীয়মান হবে, আমরা তাদেরকে জানাব। তারা সেটাকে রিমুভ করে দেবে। শুধু নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্টের বিষয়ে এমন পদক্ষেপ নেয়া হবে উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, তফসিল ঘোষণা পর এই কার্যক্রম শুরু হবে। ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি আরও বলেন, কমিশন নয়, ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই কমিশনের কাছে সময় চেয়েছিল। বৈঠকে ফেসবুকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের হেড অফ পাবলিক পলিসি এডায়ন হয় এবং ইগুইন পহ।
http://dlvr.it/St7Tj6

Post a Comment

0 Comments