Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দেশের নাগরিকদের কোনো অধিকার নেই: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের নাগরিকরা ট্যাক্স-ভ্যাট দিচ্ছে, আইন মানছে, কিন্তু তাদের কোনো অধিকার নেই। তারা মানবেতর জীবন-যাপন করছে। জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ। সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে অন্যতম সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হয়ে গেলেন। এই যে গুম শুরু হয়েছে, তা গতকাল পর্যন্তও হবিগঞ্জে হয়েছে। ৬০০ থেকে ৭০০ মানুষকে গুম করা হয়েছে। সন্তান তার বাবার মুখ দেখতে চায়, হাত ধরে স্কুলে যেতে চায়। এই বাচ্চা তার অভিভাবককে, বাবাকে পাচ্ছে না। বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, দেশে কোনো সরকার নেই। সরকার থাকলে দেশে সাতশর বেশি মানুষ গুম এবং নিখোঁজ হতো না। সরকার থাকলে নির্বিচারে এভাবে মানুষ হত্যা করা হতো না। তিনি বলেন, সংবিধানের স্বীকৃত বিষয় মানুষের কথার অধিকার থাকবে। কিন্তু তারেক রহমানের বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও রাখতে দেয়া হচ্ছে না। তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তার কথা কেউ প্রকাশ করতে পারবে না। যে কোর্ট মানুষের অধিকার নিশ্চিত করবে, সেই কোর্ট মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এভাবে চলতে পারে না। শামসুজ্জামান দুদু বলেন, এজন্য আমরা বলেছি এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং একটি নির্বাচন কমিশন আলোচনার মধ্য দিয়ে গঠন করতে হবে। আজকে বলছি, তার মানে এই নয় যে বলতেই থাকব। এক সময় বিএনপি এবং তার সৈনিকরা এই বলাটাকে কার্যকর করবে। আপনি বাধ্য হবেন পদত্যাগ করতে, সংসদ ভেঙে দিতে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে। কারণ এই জাতি মুক্তিযুদ্ধ করা জাতি, এই জাতি লড়াই-সংগ্রাম, যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছে। জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আকন্দের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার প্রমুখ।
http://dlvr.it/SvNPqX

Post a Comment

0 Comments