Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুই ঘণ্টা ধরে হাতিরঝিলের বৈদ্যুতিক টাওয়ারে নারী, অবশেষে উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে একটি বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে পড়েছিলেন এক নারী। সেখান থেকে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় তাকে অবশেষে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন। শুক্রবার বিকেল ৪টা ১৪ মিনিটে ওই নারীকে উদ্ধারের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৬টা ১০ মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিউজবাংলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, একজন ভবঘুরে নারী বিকেলে মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিল পাড়ের বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন। পরে ৯৯৯- এ খবর পেয়ে তেঁজগাও ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারীদের একটি দল সেখানে গিয়ে ৬টা ১০ মিনিটে তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। তিনি যে মানসিক ভারসাম্যহীন সেটা কীভাবে বুঝলেন- এমন প্রশ্নে রোজিনা আক্তার বলেন, ঘটনাস্থলে থাকা আমাদের অফিসার এমনটাই তথ্য দিয়েছেন। ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনার সময় উৎসকু জনতা ভিড় জমিয়েছেন ওই এলাকায়। অনেক সময় ধরে দাঁড়িয়ে তারা ওই নারীকে উদ্ধারের ঘটনা দেখতে থাকেন।
http://dlvr.it/StqdLq

Post a Comment

0 Comments