Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে ওয়াটারএইড

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ পদের নাম: সহযোগী কর্মকর্তা (যোগাযোগ) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, মিডিয়া, যোগাযোগ, ব্যবসায় প্রশাসন, নৃ-বিজ্ঞান, নগর এবং আঞ্চলিক/গ্রামীণ পরিকল্পনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় লেখা-বলায় অভিজ্ঞতা থাকতে হবে। ক্যানভা, অ্যাডোব ইলাস্ট্রেটর বা পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যারগুলোতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেটা বিজনেস ম্যানেজার এবং অনলাইন অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: নির্বাচিত প্রার্থীরদের জন্য আকর্ষণীয় প্যাকেজের বেতন ব্যবস্থা রয়েছে। অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস, জীবন বীমা ইত্যাদি। চাকরির ধরন: ফুলটাইম প্রার্থীর ধরন: নির্ধারিত নয় বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট, ২০২৩ সূত্র: বিডিজবস ডটকম
http://dlvr.it/St73kX

Post a Comment

0 Comments