রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় শনিবার শুরু হয় আলোচনা। প্রায় ৪০টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে ইউক্রেন।
জেদ্দায় অনুষ্ঠিত শান্তি সম্মেলনে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনসহ প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করলেও এতে মস্কোকে আমন্ত্রণ জানানো হয়নি। খবর বাসসের।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক বলেন, আমরা শীর্ষ সম্মেলনের ফলাফলে খুবই সন্তুষ্ট।
তিনি বলেন, সৌদি আরবের বৈঠকটি বিশ্বের জন্য একটি মহড়া যেখানে বর্বর আগ্রাসনের কোনো স্থান নেই।
তিনি আরও বলেন, এ আলোচনায় পরবর্তী বৈঠকের বিষয়ে একটি চুক্তি হয়েছে। তবে এ বৈঠকের নির্দিষ্ট কোনো তারিখের কথা বলা হয়নি। পরবর্তী বৈঠকে আরও বেশি দেশ অংশগ্রহণ করবে।
আন্দ্রিয়ে ইয়ারমাক জানান, চীনের একজন প্রতিনিধি সকল আলোচনায় উপস্থিত ছিলেন।
এর আগে রাশিয়া বলেছিল যে, কিয়েভ তাদের অস্ত্র পরিহার করলেই কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
রাশিয়া আরও বলছে, ইউক্রেন যদি শত্রুতা ও সন্ত্রাসী হামলা বন্ধ করে এবং পশ্চিমা দেশগুলো কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধ করে তাহলেই শান্তি প্রস্তাব গ্রহণ করা সম্ভব।
http://dlvr.it/StLjgG


0 Comments