বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে গত মাসে শুরু হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। শোবিজ তারকাদের অংশগ্রহণে এ আয়োজন নিয়ে একের পর এক আলোচনা চলছেই।
ম্যাচ শুরুর পর থেকে সব কিছু ঠিকঠাকই চলছিল, তবে হঠাৎ করেই ২৯ সেপ্টেম্বর রাতে ঘটে যায় তুলকালাম কাণ্ড। খেলার মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে সেখানে। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এরপর মঙ্গলবার আবারও ম্যাচ শুরুর কথা জানানো হয়।
এ বিষয়ে আয়োজক কমিটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩ শুরু হবে মঙ্গলবার। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা। আজ রাতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কিন্তু মঙ্গলবার সকালে শুরু হওয়া সেই খেলা আবার রাতেই বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে তিন দিনব্যাপী সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) আয়োজন করা হয়। এতে অংশ নেয় মোট ১৬টি দল।
আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মেহজাবিন, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সঙ্গীতশিল্পী শহীদসহ আরও অনেক তারকা মুখকে দেখা যায় সেলিব্রেটি ক্রিকেট লিগে।
তবে তারকাদের নিয়ে এ আয়োজনে এমন অনেককে খেলতে দেখা গেছে, যাদের পরিচয়ের সঙ্গে তারকাখ্যাতি নেই।


http://dlvr.it/SxbyJC