তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্ব উপকূলে মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।
তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া ব্যুরো জানায়, রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কেঁপেছে উঠলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫ দশমিক ৭ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে বলে আবহাওয়া ব্যুরো জানিয়েছে।
এদিকে ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইর মেট্রো ট্রেনগুলো ধীর হয়ে যায়। তবে সেই পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
http://dlvr.it/SxsVJK

0 Comments