Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সরকার রাজনৈতিক কারণে হয়রানি করছে না: পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক কারণে সরকার কাউকে হয়রানি করছে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সন্ত্রাসীদের আইনের আওতায় শাস্তি দেয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না। যারা সন্ত্রাসী, আমরা তাদের গ্রেপ্তার করছি।
সম্প্রতি সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস এবং যানবাহন ও নিরীহ মানুষের ওপর অগ্নিসংযোগের কথা উল্লেখ করে আবদুল মোমেন বলেন, সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছে বাংলাদেশ।
যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের সন্ত্রাসের পথ পরিহার করে যথাযথ রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবাধিকার রক্ষায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ মডেল দেশ।
মন্ত্রী গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার সমুন্নত রাখতে বাংলাদেশের জনগণের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, মানবাধিকার ও ন্যায়বিচারের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে অন্যান্য দেশের শিক্ষা নেয়া উচিত।


http://dlvr.it/T02x9x

Post a Comment

0 Comments