Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা ৯ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন আইন অনুসারে গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।
৯ মামলার মধ্যে পল্টন থানার ছয়টি এবং রমনা থানার তিনটি মামলা।
আইনজীবী সগীর হোসেন জানান, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১০ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে রিট আবেদন করা হয়। কিন্তু আদালত আবেদনগুলো গ্রহণ করেনি। এ কারণে জামিন আবেদনগুলো গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছিল। এর মধ্যে এক মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাই বাকি নয় মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন আইন অনুসারে গ্রহণ করে নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই তাকে প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় আসামি করা হয়।


http://dlvr.it/T0H4XL

Post a Comment

0 Comments