Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশে গণগ্রেপ্তারের খবরে গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।
স্থানীয় সময় বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি দেশটির এ অবস্থানের কথা জানান।
ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে প্রশ্নকারী সাংবাদিক ম্যাথু মিলারের উদ্দেশে বলেন, বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষায় পাশে থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাগিদ দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বাংলাদেশ সরকার আগামী ১৮ ডিসেম্বর থেকে শুধু নির্বাচনি প্রচার বাদে সব রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে তথাকথিত নির্বাচনের আগে পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও তার ডেপুটির দাবি, তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে সক্ষম হবেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, সরকার গঠনের পর ক্ষমতাসীনদের সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী, তা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের কাছে জানতে চান ওই সাংবাদিক।
জবাবে ম্যাথু মিলার বলেন, আমরা বিরোধী দলের হাজারো সদস্যকে গণগ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযত থেকে সহিংসতা পরিহারের তাগিদ দিচ্ছি। সবাই যেন অবাধ, সহিংসতা বা প্রতিশোধের ভয়হীন নির্বাচনপূর্ব এবং নির্বাচনি পরিবেশে অংশ নিতে পারে, সেই পরিস্থিতি সৃষ্টি করতে সব অংশীজনের সঙ্গে কাজ করতে আমরা বাংলাদেশ সরকারকে তাগিদ দিচ্ছি।


http://dlvr.it/T06c8F

Post a Comment

0 Comments