Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পত্নীতলায় রাস্তার পাশে পড়ে ছিল মরদেহ

নওগাঁর পত্নীতলায় আজিজার রহমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পত্নীতলা-সাপাহার সড়কে পত্নীতলা বাজার এলাকার রাস্তার পাশ থেকে শুক্রবার সকাল ৯টার দিকে ৪৮ বছর বয়সী আজিজারের মরদেহটি উদ্ধার করা হয়।
আজিজার জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে।
পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়রা পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজার এলাকার রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রথমে মরদেহের পরিচয় জানা না গেলেও পরে তা নিশ্চিত হওয়া যায়।
ওসি আরও জানান, ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মহাদেবপুর থেকে কখন, কীভাবে পত্নীতলায় এলেন এবং সড়কের পাশে তার মরদেহ পাওয়া নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।


http://dlvr.it/T1HJgW

Post a Comment

0 Comments