Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পিরোজপুরে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনি প্রচারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার বিকেল চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৫৫ বছর বয়সী জাহাঙ্গীর আলমের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া এলাকায়। তিনি নৌকার প্রার্থীর সমর্থক ছিলেন।
নিহতের ছেলে মো. ইমরান হোসেন বলেন, আমার বাবা আওয়ামী লীগের নৌকার সমর্থক হিসেবে বুধবার বিকেলে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার মিছিলে যোগ দেন। মিছিলটি মঠবাড়িয়া বাদুরা পৌঁছালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এতে আমার বাবার মাথায় লাঠির আঘাত লাগে। এতে তিনি গুরুতর জখম হন।
পরে বাবাকে অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


http://dlvr.it/T0xRWk

Post a Comment

0 Comments