বরিশাল থেকে ফেরার পথে দোকান থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি।
১১ জানুয়ারি থেকে তিনি ও তার ছেলেসহ পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি বলে রোববার এক ফেসবুকে পোস্টে জানিয়েছেন নায়িকা।
পরীমনি লিখেছেন, শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল।
তিনি লিখেছেন, বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে।
নায়িকা লিখেছেন, সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড! নানু বাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। আমার ওয়েব ফিল্ম কাগজের বৌ-এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।
http://dlvr.it/T1MhSH


0 Comments