গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট স্থগিত করা হয়েছে। এবারের আসন্ন নির্বাচনে ভোট স্থগিতের সিদ্ধান্ত এটিই প্রথম।
৭ জানুয়ারি রোববার সারা দেশে দ্বাদশ সংসদের ভোট হওয়ার কথা, তবে এর মাত্র দুদিন আগে শুক্রবার নির্বাচন কমিশন ওই আসনের ভোট স্থগিতের ঘোষণা দিল।
এই আসনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা), স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) ও এনপিপির ফারুক মিয়া (আম) লড়ছেন। ৩ জানুয়ারি আসনটির জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
অবশ্য এবারই প্রথম নয়, এর আগে অনিয়মের কারণে ২০২২ সালের ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের ভোট চলাকালে তা স্থগিত করা হয়। ওই ভোট হয় গত বছরের ৪ জানুয়ারি।
http://dlvr.it/T10HB2


0 Comments