Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

প্রেমিকের বাড়িতে তিন দিন অনশনের পর বিয়ে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা তিন দিন অনশনের পর অবশেষে সেই দাবি মেনে নিলেন প্রেমিক ও তার পরিবার।
দুই লাখ টাকা দেনমোহরে সোমবার রাত ৯টার দিকে পরিবারের সম্মতিতে আসাদ ও জর্ডান প্রবাসী সোমা আক্তারের বিয়ের কাজ সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ডুমদিয়া গ্রামে।
আসাদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে সোমা উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের আসাদের বাড়িতে বিয়ের দাবি নিয়ে উপস্থিত হন।
এ বিষয়ে দৈনিক বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পর তাদের পরিবার এবং স্থানয়ীরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অবশেষে তিন দিন পর সোমবার রাতে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন আসাদ ও সোমা।
সোমা জানান, মোশাররফের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয় তার। বিয়ের কিছুদিন পরই মোশাররফের মৃত্যু হয়। স্বামী মৃত্যুর কয়েক বছর পর সোমা গার্মেন্টস ভিসায় জর্ডানে চলে যান। ২০২২ সালের ২৯ এপ্রিল দুই মাসের ছুটিতে দেশে এসে ডুমদিয়া বাজারের দোকানি আসাদের সঙ্গে পরিচয় হয় সোমার। এর পর সোমা আবার জর্ডান চলে যান। গত ২৩ ডিসেম্বর দেশে এসে আসাদকে বিয়ে করার কথা ছিল তার, কিন্তু আসাদ বিয়ের বিষয়ে অনাগ্রহ দেখানো শুরু করলে শনিবার সকাল থেকে আসাদের বাড়িতে অনশন শুরু করেন সোমা।
এ বিষয়ে প্রতিবেশী আলমগীর মাহবুব জানান, ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।


http://dlvr.it/T0tyMQ

Post a Comment

0 Comments