Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে ২ যুবক নিহত

মাদারীপুরে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় আসমত আলী খান টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ছিলারচর এলাকার রিফাত বালি (১৯) ও মারুফ সরদার (৩০)।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১টার দিকে রিফাত ও মারুফ মোটরসাইকেলে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের পখিরা এলাকার আসমত আলী খান টোল প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এতে দুই জন নসিমনে সঙ্গে ঝুলে যান। এই অবস্থায়ও নসিমনটি চলতে থাকে। এতে সড়কের সঙ্গে ঘর্ষণে তাদের শরীর আঘাত লেগে একজনের শরীর থেকে পা ছিন্ন হয়ে যায়।
মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার নূর মোহাম্মদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুজনের পকেটে থাকা মোবাইল ফোন অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। ঘাতক নসিমনের চালক পালিয়ে গেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দীন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।


http://dlvr.it/T3Lh7X

Post a Comment

0 Comments