Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘শেষ চিঠি’ শেষ চিঠি' আসছে ২০ ফেব্রুয়ারি

দেশখ্যাত ইউটিউব চ্যানেল জি-সিরিজের ব্যানারে রিলিজ পেতে যাচ্ছে কাহিনীভিত্তিক গানচিত্র শেষ চিঠি।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় গানটি রিলিজ হবে বলে জানিয়েছেন গানটির শিল্পী তাপস ইকবাল।
শেষ চিঠিতে পুরোনো দিনের চিঠি আদান-প্রদানের সময়কে ঘিরে একটি প্রেম-বিরহের আবহে রূপ দেয়া হয়েছে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও। তাই নাম দেয়া হয়েছে গানচিত্র।
এতে সাংবাদিক, লেখিকা ও মডেল এমি জান্নাতের বিপরীতে অভিনয় করেছেন জিসান আফ্রিদি। ডাকপিয়নের চরিত্রে মোকতার হোসেন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন তাপস ইকবাল, গীতিকার ওয়াসিম হক, সুরকার তানিম হায়াত খান রাজিত, সঙ্গীত আয়োজক সজীব দাস। সিনেমাটোগ্রাফি মো. সুমন,মেক-আপ আর্টিস্ট আল আমিন রাফি, এডিট ও কালার গ্রেডিং করেছেন হাবিবুর রহমান হাবিব। পরিচালনায় ছিলেন নাট্যনির্মাতা ও সীমান্ত সজল। সহকারী পরিচালক মো. সজীব মিয়া। টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে হাভানা স্টুডিও।


http://dlvr.it/T2vnHP

Post a Comment

0 Comments