Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রী জামিন পাননি

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিন পাননি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার।
মঙ্গলবার তারা জামিন আবেদন করলে এর ওপর শুনানি নেন ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা।
বিকেলে জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক আদেশ দেন বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।
এর আগে ১৩ ফেব্রুয়ারি সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১৮ ফেব্রুয়ারি রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বহুতল ভবনের বাসা থেকে নিচে পড়ে প্রাণ হারান মৌলভীবাজারের এক চা শ্রমিকের মেয়ে প্রীতি উরাং।
প্রীতির বাবা লোকেশ উরাং এ ঘটনায় বাদী হয়ে পরদিন মোহাম্মদপুর থানায় সাংবাদিক আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
বাদী লোকেশ উরাং জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকার ২/৭ নম্বর অ্যাপার্টমেন্টের অষ্টম তলা থেকে ফ্ল্যাটের ড্রয়িংরুমের জানালায় সেফটি বার না থাকায় প্রীতি নিচে পড়ে যায়। তিনি আরও জানান, গত বছরের ৪ আগস্ট অনুরূপ আরেক ঘটনায় আশফাকুল হকের ওই বাসায় জানালা থেকে পড়ে গিয়ে আরেক গৃহকর্মী গুরুতর আহত হয়।
লোকেশ এ ধরনের দুর্ঘটনার জন্য বাড়ির মালিক ও বাসিন্দাদের অবহেলা এবং অসতর্কতাকে দায়ী করেছেন। এছাড়া এ ধরনের ঘটনার মূল কারণ হিসেবে জানালায় সেফটি বার না থাকার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেছেন তিনি।
এছাড়া মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের তাদের জানালায় সেফটি বারের অনুপস্থিতি এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।


http://dlvr.it/T30lYn

Post a Comment

0 Comments