Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘হাউজ অফ দ্য ড্রাগন’ দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ, মুক্তি জুনে

জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের প্রিক্যুয়েল সিরিজ হাউস অফ দ্য ড্রাগনের দুটি ট্রেলার মুক্তি পেয়েছে। সিরিজটির দ্বিতীয় সিজন আসতে মাত্র কয়েক মাস বাকি।
এইচবিও তাদের ওয়েবসাইটে শুক্রবার ব্ল্যাক ও গ্রিন টিমের জন্য আলাদা দুটি ট্রেলার প্রকাশ করে, যা পরবর্তী সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।
এইচবিওর তথ্য অনুযায়ী, আগামী ১৬ জুন সিরিজটির দ্বিতীয় সিজন দেখানো হবে।

ছবি: এইচবিও

সিরিজটি জর্জ আরআর মার্টিনের বই ফায়ার অ্যান্ড ব্লাডের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি গেম অফ থ্রোনসের ২০০ বছর আগের গল্প। গল্পটি একটি কাল্পনিক টারগারিয়ান পরিবারের ইতিহাস, যারা একসময় রাজত্ব করেছিল ওয়েস্টেরসে।
নির্মাতারা হাউজ অফ দ্য ড্রাগনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার সিরিজটির নতুন কিছু স্টিল পোস্টার শেয়ার করেন।
এর আগে ২০২২ সালের আগস্টে ১০টি এপিসোড নিয়ে মুক্তি পায় হাউজ অফ দ্য ড্রাগনের প্রথম সিজন।


http://dlvr.it/T4VPsg

Post a Comment

0 Comments