Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ওয়ালটনের নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন৯’ বাজারে

নেক্সজি এন৯ সিরিজের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ।
ওয়ালটনের পক্ষ থেকে বলা হয়েছে, সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল নেক্সজি এন৯।
ফিচার
৫০ মেগাপিক্সেলের ট্রিপল এআই রিয়ার ক্যামেরার ফোনটিতে রয়েছে ১২ জিবি র্যাপিড মেমোরি, পাঞ্চ-হোল এইচডি প্লাস রেজ্যুলেশনের বিশাল ডিসপ্লে, সুপারসনিক সাউন্ড কোয়ালিটি, পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারিসহ অনেক অত্যাধুনিক ফিচার।
নতুন স্মার্টফোনে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে। রয়েছে ৯০ হার্টজের রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।
এদিকে ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ এআই ট্রিপল ক্যামেরা, যার প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। এর পাশাপাশি আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে পাঁচ হাজার এমএএইচ হাই-ক্যাপাসিটি ব্যাটারি।
এ ছাড়াও নতুন এ ফোনে রয়েছে ব্রিদিং লাইট। ব্রিদিং লাইট এক ধরনের নোটিফিকেশন অ্যালার্ট সিস্টেম।
যা বলছে ওয়ালটন
ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, মিরর ব্ল্যাক, ক্রোম হোয়াইট ও মিস্টিক ছাইয়ানএই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ফোনটির দাম পড়বে ১৭ হাজার ৯৯৯ টাকা।
ওয়ালটন মোবাইল ব্র্যান্ডিং বিভাগের ইনচার্জ মাহবুব-উল হাসান মিলটন বলেন, অ্যান্ড্রয়েড ১৩ ডিডো অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ব্যবহারকারী এতে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫২ এমপি২, যার ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি।
বিভিন্ন অ্যাপ ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং, দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।
তিনি আরও বলেন, ফোনটিতে হিলিও জি-৮৫ গেমিং প্রসেসর ব্যবহৃত হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যস্ত স্টোরেজ পাওয়া যাবে। ব্যাটারিসহ ফোনটির ওজন মাত্র ২১৯ গ্রাম হওয়ায় ফোনটি বহন করা যাবে স্বাচ্ছন্দ্যে।


http://dlvr.it/T4NpK0

Post a Comment

0 Comments