Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: প্রাণহানি বেড়ে ১৭

গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে মৃত্যু হয় কুদ্দুস খানের।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
সর্বশেষ প্রাণ হারানো কুদ্দুস খানের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার। তিনি কালিয়াকৈরে দিনমজুর হিসেবে কাজ করতেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, কুদ্দুস খানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল।
কুদ্দুসের ছেলে মোহাম্মদ নাজিম খান বলেন, আমাদের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়। কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকি।
আমার বাবা দিনমজুরের কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষ করে বাসায় ফেরার সময় সিলিন্ডারের আগুনে দগ্ধ হন বাবা।
গত ১৩ মার্চ বিকেলে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে ৩৪ জন দগ্ধ হয়েছিলেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তারপর কয়েকজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়।


http://dlvr.it/T4qMrR

Post a Comment

0 Comments