Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ডেমরায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন

রাজধানীর ডেমরায় গ্যারেজে রাখা বেশ কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিকপাড়া এলাকার কোনাপাড়ায় একটি গ্যারেজে এই আগুন লাগার ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যারেজে থাকা বেশ কয়েকটি বাস ভষ্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর মো. আনোয়ারুল ইসলাম মিডিয়াকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্যারেজে দাঁড়ানো কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ঢাকা ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফয়সালুর রহমান জানান, গ্যারেজে থাকা লন্ডন পরিবহনের ১০ থেকে ১২টি বাসে আগুন লেগেছে।
আগুনের খবর পেয়ে রাত ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে সিদ্দিকবাজার স্টেশন থেকে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ছয়টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


http://dlvr.it/T4wJVD

Post a Comment

0 Comments