Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঈদগাহে কোন পক্ষ সামিয়ানা টানাবে, তা নিয়ে সংঘর্ষে আহত ৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদগাহ মাঠে কারা সামিয়ানা টানাবে এ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার বাইতুল মামুর জামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে অনেকদিন ধরে বিরোধ। মসজিদটির তিনজন জমিদাতার মধ্যে একজন হলেন মোহাম্মদ আলী সিপাহী। বাকি দুজন মোহাম্মদ আলী বেপারী ও মাওলানা গনি মুন্সী।
মসজিদ নির্মাণের প্রায় ৪০ বছর পর এসে সিপাহীবাড়ীর লোকজন মসজিদটির নাম পরিবর্তন করে রাখেন সিপাহীবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ।
শুক্রবার জুমার নামাজের পর আগামী ঈদুল ফিতরের ঈদগাহ মাঠে সিপাহী বাড়ির লোকজন ও কালাম শিকদার-মকবুল মুন্সীর সমর্থকদের মধ্যে কারা তাবু টানাবেন তা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে সিপাহী গ্রুপের আব্দুল খালেক সিপাহি,আমজাদ সিপাহী,মুনতাজ উদ্দিন সিপাহী,দ্বীন ইালাম, আজিজুল সিপাহী আহত হন। তাদেরকে রক্তাক্ত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালাম শিকদার গ্রুপের দুজন আহত হয়েছেন।
রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুলতান জানান, ঈদগাহ মাঠে তাবু টানানোর আধিপত্য নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মারামারির ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


http://dlvr.it/T56NNb

Post a Comment

0 Comments