Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় প্রাইভেট কারে বাসের ধাক্কায় তিনজন নিহত

বগুড়া সদরের এরুলিয়ায় একটি প্রাইভেট কারে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি।
প্রাণ হারানো তিনজন হলেন আলমগীর হোসেন (৪৫), আব্দুল হান্নান (৫৫) ও ফাহিম (৪২)। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরালে দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, সকাল ১০টার দিকে বগুড়া সদর থানার এরুলিয়া নামক স্থানে বগুড়া থেকে একটি প্রাইভেট কার নওগাঁ যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন নিহত ও দুইজন আহত হন।
হতাহত সবাই মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য বলে জানান তিনি। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


http://dlvr.it/T584Mq

Post a Comment

0 Comments