Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে, আশা মন্ত্রীর

সরকারের তৎপরতায় ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ হয়েছে বলে দাবি করেছেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম।
মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি বিজড়িত মেহেরপুরের গাংনী উপজেলার ষলোটাকা গ্রাম পরিদর্শনকালে শুক্রবার সন্ধ্যায় এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে তিনি এমন দাবি করেন বলে বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, একসময় ট্রেনের টিকেটে কালোবাজারি থাকলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কালোবাজারি বন্ধ হয়েছে। আশা করি চিরতরে কালোবাজারি বন্ধ হয়ে যাবে।
মুক্তিযুদ্ধের রণাঙ্গণের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের সময় আমি এই ষলোটাকা গ্রামে রাতযাপনও করেছি। দেশ স্বাধীনতার বড় একটা ভূমিকা ছিল এই গ্রামের মানুষের।
চুয়াডাঙ্গার দর্শনা হয়ে মুজিবনগর থেকে মেহেরপুর রেললাইন স্থাপনের অগ্রগতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ রেললাইন স্থাপনকাজ দ্রুত শুরু হবে।
রেলপথমন্ত্রী সড়কপথে দুপুরে মেহেরপুরে পৌঁছালে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক ও গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।


http://dlvr.it/T5QfTs

Post a Comment

0 Comments