Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টানা ৫ দিন ছুটি শেষে কর্মচাঞ্চল্য শুরু সোমবার

ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার কর্মচাঞ্চল্য ফিরছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজারে।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, গত ১১ এপ্রিল, বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ছুটি কাটাতে বাড়িতে যাওয়া মানুষজন।
ঈদ উপলক্ষে গত ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছিল সরকারি ছুটি। ঈদের ছুটির পর ১৩ এপ্রিল শনিবার ছিল সাপ্তাহিক ছুটি।
পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি ছিল ১৪ এপ্রিল, রোববার, যার ফলে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করেন চাকরিজীবীরা। টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার কাজে যোগ দেবেন তারা।
ইউএনবি আরও জানায়, ঈদে ঢাকার বাইরে যাওয়া সরকারি-বেসরকারি খাতের চাকরিজীবীদের অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালত, ব্যাংক ও শেয়ারবাজারে পুরোদমে কার্যক্রম শুরু হতে আরও কয়েক দিন সময় লাগবে। এ ছাড়া স্কুল-কলেজও খুলবে আগামী সপ্তাহে। তারপরই চিরচেনা রূপে ফিরবে রাজধানী।


http://dlvr.it/T5VLjQ

Post a Comment

0 Comments