নোয়াখালী শহরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলা আওয়ামী লীগের অফিসসহ কয়েকটি গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এই সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ খান সোহেল নিউজবাংলাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এই হামলার সূত্রপাত হয়। মূলত ছাত্রদের ব্যানারে জামায়াত-শিবির কর্মীরা এই হামলা চালিয়েছে। হামলাকারীরা আমাদের দলীয় কার্যালয় ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে।
এদিকে আগুনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ফায়ার সর্ভিসের কর্মীরা এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
http://dlvr.it/TBRj2W


0 Comments