বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ-হামলায় গুলিবিদ্ধসহ দেড় শতাধিক আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন।
আহত অনেককে চিকিৎসা পর ছেড়ে দেয়া হলেও ৩৬ জনকে হাসপালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১১৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।
এদিকে ঢামেকে মারা যাওয়া পাঁচজনের মরদেহ হাসপাতাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে গেছেন শিক্ষার্থীরা। সেখান থেকে মরদেহ নিয়ে তারা মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ হয়ে বাংলামোটরের দিকে অগ্রসর হয়। এ সময় মিছিল থেকে উপস্থিত পুলিশ সদস্যদের লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
মিছিলটি শাহবাগ মোড় পার হওয়ার সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পেছন থেকে মিছিলটি লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় মিছিলকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।


http://dlvr.it/TBTTth