শান্তিতে নোবেলজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমকে তিনি বলেন, বঙ্গভবনে আজ (মঙ্গলবার) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে।
http://dlvr.it/TBZf7J


0 Comments