Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গুম কমিশনের মেয়াদ বাড়ল ৩ মাস

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
কমিশনের মেয়াদ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
আগের সময়সীমা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল গুম কমিশনের। গত ২৭ আগস্ট এ কমিশন গঠন করে সরকার।
কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল, তা নির্ধারণ করবে।
এ কমিশনের কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬ অনুসারে তদন্তকার্য সম্পন্ন করে তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা ছিল।
কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।


http://dlvr.it/TGZhPZ

Post a Comment

0 Comments